যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার এক দীর্ঘ পোস্টে পোপ চতুর্দশ লিওর সমালোচনা করেন। এর পরপরই তিনি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে যিশুর মতো এক রূপে দেখা যায়।
ছবিটি প্রেসিডেন্ট তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এর অ্যাকাউন্টে পোস্ট করেন। এতে ট্রাম্পকে সাদা ও লাল রঙের আলখাল্লা পরা অবস্থায় দেখা যায়।
ওই ছবিতে দেখা যায়, প্রেসিডেন্টের দুই হাত থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। তিনি হাসপাতালের পোশাক পরে বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তির কপালে ডান হাত ছুঁয়ে আছেন।
