এফসির নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের পর আগামী ২০২৬-২৭ মৌসুম থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম। বর্তমানে টুর্নামেন্টটি ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে ‘পূর্ব’ ও ‘পশ্চিম’—এই দুই অঞ্চলে বিভক্ত। নতুন কাঠামোতেও এই ভাগ থাকছে, তবে প্রতিটি অঞ্চলে দলের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ করা হবে।

দুই অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষ ৬টি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। আর পয়েন্ট তালিকার ৭ থেকে ১০ নম্বরে থাকা দলগুলোকে খেলতে হবে নতুন চালু হওয়া ‘নকআউট স্টেজ প্লে-অফ’। সেখান থেকে জয়ী দলগুলো শেষ ষোলোর বাকি জায়গাগুলো পূরণ করবে।



Source link