এরপর পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র, ইউরোপীয় বিষয়ক এবং উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী ম্যাক্সিম প্রেভোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় উভয় মন্ত্রী বাংলাদেশ-বেলজিয়ামের কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, উদ্ভাবন এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে আশা প্রকাশ করেন। উভয় পক্ষ এ বছরের শেষে ব্রাসেলসে তৃতীয় বাংলাদেশ-বেলজিয়াম দ্বিপক্ষীয় কনসালটেশনস আয়োজনের বিষয়ে সম্মত হন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা, ওষুধশিল্প, প্রযুক্তি, পানি ব্যবস্থাপনাসহ যেসব ক্ষেত্রে বেলজিয়ামের দক্ষতা রয়েছে, সেসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বেলজিয়ামের আরও সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। উভয় পক্ষ অভিবাসন, ভিসা ও কনস্যুলার বিষয় এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বহুপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির জন্য নিবিড়ভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করে।



Source link