ঈদ মানেই নতুন পোশাক, নিখুঁত সাজ আর আত্মবিশ্বাসে ভরপুর একটি উপস্থিতি। কিন্তু যতই সুন্দর পোশাক বা মেকআপ হোক না কেন, চুল যদি থাকে রুক্ষ, ফ্রিজি আর প্রাণহীন—তাহলে পুরো লুকটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। ব্যস্ত এই সময়ে আমরা অনেকেই শ্যাম্পুতে গুরুত্ব দিলেও একটি গুরুত্বপূর্ণ ধাপ প্রায়ই এড়িয়ে যাই—কন্ডিশনার।
