কদিন ধরেই গুঞ্জন, তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে ফিরছেন জোসে মরিনহো। তবে নতুন খবর হলো, সান্তিয়াগো বার্নাব্যুতে ‘দ্য স্পেশাল ওয়ান’–এর দ্বিতীয় অধ্যায় শুরু নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে।
গোল ডট কম খবর দিয়েছে, মরিনহোর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা পিছিয়ে যাওয়ায় তাঁর রিলিজ ক্লজের অঙ্ক দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ফলে পর্তুগিজ এই মাস্টারমাইন্ডকে ডাগআউটে আনতে স্প্যানিশ ক্লাবটির এখন ১৫ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৫ কোটি টাকা খরচ হতে পারে।
