এ বছরের নওরোজ উদ্‌যাপন কেবল যুদ্ধের কারণেই ম্লান হয়নি। বর্তমান সংঘাত শুরু হওয়ার আগে থেকেই ইরান ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলা করছিল।

তেহরানের এক বাসিন্দা জানান, তাঁরা নতুন বছর পালন করলেও ফুল কেনা বা ঐতিহ্যবাহী খাবার তৈরির পেছনে ব্যয়ের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, ‘বাজারে পণ্যের অভাব নেই, কিন্তু আমার জন্য এখন পণ্যের স্বল্পতা কোনো সমস্যা নয়। তাজা ভেষজ, মাছ বা এমনকি ফুল কেনাও এখন বিলাসিতা; বিশেষ করে যখন সামনে কী হবে, তা নিয়ে আমাদের কোনো ধারণা নেই।’

ইরানের পাশাপাশি ইরাক, তুরস্ক, আজারবাইজান, তুর্কমিনিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, পাকিস্তানসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঞ্চলেও নওরোজ পালিত হয়। নওরোজ ইউনেস্কোর তালিকাভুক্ত অন্যতম প্রাচীন উৎসব।



Source link