৯. ‘হাইইয়া হাইইয়া’(বেটার টুগেদার); ত্রিনিদাদ কার্ডোনা, ডাভিদো ও আইশা

২০২২ সালে কাতার বিশ্বকাপের গানটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। আরবি ভাষায় গানের শিরোনামের অর্থ ‘চলো, চলো!’। গানের কথায় ফুটবল বা বিশ্বকাপের সরাসরি কোনো উল্লেখ নেই। ফলে ‘লিভ ইট আপ’-এর মতো বিরক্তিকর না হলেও গানটি এতটাই হালকা যে শেষ পর্যন্ত তেমন কোনো ছাপ ফেলতে পারেনি।

৮. ‘আনয়েস্তাতে ইতালিয়ানো’(টু বি নাম্বার ওয়ান); এদোয়ার্দো বেনেট্টো ও জিয়ান্না ন্যান্নিনি

১৯৯০ সালের বিশ্বকাপের এই গানের ভিডিও এখনো বেশ জনপ্রিয়। নব্বই দশকের ফুটবল উত্তেজনার রেশ পাওয়া যায় গানটিতে। ইতালীয় ও ইংরেজি ভাষায় লেখা হয়েছিল গানটি। গানটিতে বিশ্বকাপ সংগীতের প্রায় সব বৈশিষ্ট্যই আছে—উদ্দীপনাময় সুর, আবেগঘন কণ্ঠ। গানের ইতালীয় সংস্করণটি দেশটির চার্টে এক নম্বরে উঠেছিল। পাশাপাশি স্প্যানিশ ও ইংরেজি সংস্করণও প্রকাশ করা হয়।



Source link