বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) বাতিলের কোনো আলোচনাই হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকেরা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার জানামতে, এ রকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি, আমার জ্ঞাতসারে।’

কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে—এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।’



Source link