ম্যানচেস্টার সিটি ২-০ আর্সেনাল

গোলকিপার ম্যাচের ভাগ্য গড়ে দেন।

ম্যাচের ৭ মিনিটে গোলকিপার জেমস ট্রাফোর্ডের ‘ট্রিপল সেভ’-এ নিশ্চিত গোল হজম থেকে বেঁচে যায় ম্যানচেস্টার সিটি। ৬০ মিনিটে সিটির অপরপ্রান্তে দেখা গেল উল্টো দৃশ্য। সিটি মিডফিল্ডার রায়ান চেরকি ডান দিক দিয়ে বক্সে ঢুকে গোলে শট নেন। আর্সেনাল গোলকিপার কেপা আরিজাবালাগার জন্য সেটা হওয়ার কথা ছিল সহজ সেভ। কিন্তু অবিশ্বাস্যভাবে বলটা কেপার হাত ফসকে পেছনে চলে যায়। প্রায় ফাঁকা পোস্টে হেডে গোল করে সিটিকে এগিয়ে দেন নিকো ও’রাইলি।



Source link