গ্যাব্রিয়েল ওমার বাতিস্তুতা।

এ নামে তাঁকে সতীর্থরা খুব কম ডাকতেন। ভক্তরাও। সবার কাছে তিনি ছিলেন ‘বাতিগোল’!

যে নাম শুনলেই নব্বই দশকের ফুটবল রোমান্টিকদের চোখের সামনে ভেসে ওঠে দীর্ঘ সোনালি চুলের এক স্ট্রাইকারের ছবি। প্রতিপক্ষের ডি-বক্সে যিনি ছিলেন এক প্রাকৃতিক দুর্যোগের মতো—চলে যাওয়ার পর থাকত শুধু ক্ষতির হিসাব।

১৭ বছরের ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৫০-এর বেশি গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে ৭৮ ম্যাচে ৫৬ গোল করে দীর্ঘদিন ছিলেন দেশের সর্বোচ্চ গোলদাতা, যে রেকর্ড পরে অন্য সব রেকর্ডের মতোই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।



Source link