আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে। আজ লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৬৮৫ কোটি ৬০ লাখ টাকার।

আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ২৭২ দশমিক ৭৯ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি বেড়েছে ৯৪ দশমিক ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ৬৫ দশমিক ৪৫ পয়েন্ট। আজ এই সূচক ১২ দশমিক ২৫ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ২ হাজার ১ দশমিক ৬৪ পয়েন্ট। সূচকটি বেড়েছে ৪১ দশমিক ৬২ পয়েন্ট বা ২ দশমিক ১২ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ৩২৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩৯টির ও অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির শেয়ারের। দেখে নেওয়া যাক, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।



Source link