সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো ‘প্রতিকার না পাওয়া’ এবং তাঁদের প্রস্তাবটি ‘চাপা দিতে’ আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এরপর এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, সংসদীয় সংস্কৃতিতে সেই অধিকার তাঁর আছে। কিন্তু যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল, তার বিপরীতে আমাদের বক্তব্যটা রেকর্ডে থাকা ভালো।’
