সরকারি বরিশাল কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম ওরফে সজীব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আটজন আসামির মধ্যে এ পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। তাঁরা প্রশ্ন তোলেন, মূল খুনি মিলন খান কীভাবে এখনো পলাতক থাকেন। মানববন্ধনে শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
