সামাজিক যোগাযোগমাধ্যমে পিটারসেন লিখেছেন, ‘আইপিএলের পরিবেশ কেমন, সে সম্পর্কে অ্যালিস্টার কুকের বিন্দুমাত্র ধারণা নেই। বিশ্বের সেরা খেলোয়াড়দের সান্নিধ্যে থাকার অভিজ্ঞতা কেমন, তা-ও সে জানে না।’
বেথেল প্রসঙ্গে পিটারসেন আরও লেখেন, ‘তাই জ্যাকব বেথেলকে নিয়ে তাঁর (কুক) মতামতের কোনো মূল্যই নেই। জ্যাকব, তুমি ভারতেই থাকো। আমি জানি, তুমি একাদশে না থাকলেও অনেক কিছু শিখছ এবং এতে তুমি আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবে।’
কাউন্টি ক্রিকেটের বর্তমান মান নিয়েও প্রশ্ন তোলেন পিটারসেন, ‘কাউন্টি ক্রিকেটের মান যদি নব্বইয়ের দশকের শেষভাগ বা ২০০০ সালের শুরুর দিকের মতো শক্তিশালী হতো, তবে আমিও চাইতাম বেথেল ফিরে এসে সেখানেই খেলুক। কিন্তু এখন সেই দিন আর নেই। বরং বেথেলের ভারতে থাকাটাই ইংল্যান্ডের জন্য বেশি মঙ্গলজনক হবে, আর সেটি সে এরই মধ্যে প্রমাণও করেছে।’
