চট্টগ্রাম নগরে একদিনে তিন স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। তিনটি মিছিলের ভিডিও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়।

ভিডিওতে দেখা যায়, নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারের বিক্ষোভ মিছিল হয়েছে। জিইসি এলাকার মিছিলটি আজ সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোতে।



Source link