পবিত্র রমজান মাসে এমন হামলায় প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আফগান ক্রিকেটাররা। দেশটির অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল—তা ইচ্ছা করেই হোক বা ভুলবশত—হামলা চালানোটা একটা যুদ্ধাপরাধ। পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এই চরম অবজ্ঞা অসুস্থ মানসিকতার পরিচয়। আমি জাতিসংঘকে এই নৃশংসতার তদন্ত করার আহ্বান জানাই। আমরা আবার জেগে উঠব, ইনশা আল্লাহ!’

সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আজ রাতে কাবুলের এক হাসপাতালে আশার আলো নিভে গেল। চিকিৎসার জন্য আসা তরুণদের হত্যা করা হয়েছে। মা-বোনেরা গেটের সামনে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে সব শেষ হয়ে গেল।’



Source link