এ বিষয়ে নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহা বলেন, প্রথম আলো বন্ধুসভা প্রতিবছরই ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করে থাকে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বন্ধুসভার সদস্যরা নিজেদের ঈদ ব্যয়ের একটি অংশ সাশ্রয় করে সেই অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্যসামগ্রী এবং শিশুদের জন্য নতুন পোশাক কিনে উপহার দেয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, আইনজীবী ইয়াছমিন আক্তার, জয় সাহা, সাবেক সাধারণ সম্পাদক সানী ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, দপ্তর সম্পাদক শাহীন আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমানুল্লাহ আসিফ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জনি হাসান এবং সদস্য বিপ্লবসহ বন্ধুসভার অন্য সদস্যরা।
