সিনেমাগুলো হলো ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কাছ থেকে মুক্তির অনুমোদন নিয়ে প্রেক্ষাগৃহের সঙ্গে দর–কষাকষি করছেন পরিবেশকেরা।
লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আবদুল খালেক প্রথম আলোকে জানান, প্রেক্ষাগৃহটিতে ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ প্রদর্শনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে শিডিউল প্রকাশ করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে স্টার সিনেপ্লেক্সের একজন কর্মকর্তা জানান, তাঁরাও পাঁচটি সিনেমাই চালাতে চান। তবে এখনো কোনো চুক্তি হয়নি, চুক্তির পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
