কোরবানির পশুর গাড়ি নির্দিষ্ট হাটে নিতে যেন বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে র‍্যাবের মহাপরিচালক সাংবাদিকদের এ কথাগুলো বলেন। এর আগে তিনি গাবতলী বাস কাউন্টার পরিদর্শন করেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Source link