মনিকা বেলুচ্চি জানান, এটি সৌদি আরবে তাঁর প্রথম কাজ। পুরো প্রযোজনাটিই ছিল অত্যন্ত গোছানো ও পেশাদার। তাঁর ভাষ্য, ‘রিয়াদের স্টুডিও বিশাল। সত্যিই মনে হয়েছে, আমি বড় বাজেটের একটি আন্তর্জাতিক সিনেমায় কাজ করেছি।’

সেভেন ডগস অ্যাকশনধর্মী ‘বাডি-কপ’ ঘরানার সিনেমা। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক তারকাদের নিয়ে একটি অপরাধ চক্র ভাঙার গল্প তুলে ধরা হয়েছে।

এখানে জুলিয়া লিওন নামের এক অপরাধীর চরিত্রে অভিনয় করেছেন বেলুচ্চি। তিনি বলেন, ‘জুলিয়া এমন একজন মানুষ, যিনি সব সময় আইনের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। ইউরোপজুড়ে অপরাধী সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।’

দুই পরিচালকের কাজের প্রশংসা করে বেলুচ্চি বলেন, তাঁরা অ্যাকশন দৃশ্যগুলোকে গতিশীল ও সিনেম্যাটিকভাবে উপস্থাপন করতে জানেন। কখনো এটি থ্রিলার, কখনো আবার কমিক বইয়ের মতো দৃশ্য তৈরি করেছেন।

অভিনেত্রী জানান, অ্যাকশন দৃশ্যের অভিজ্ঞতা তাঁর জন্য নতুন ছিল। তিনি বলেন, ‘এই চরিত্রে অভিনয় করা ছিল মজার ও চ্যালেঞ্জিং। একজন শক্তিশালী কিন্তু ঠান্ডা স্বভাবের নারী চরিত্রে কাজ করা আলাদা অভিজ্ঞতা।’



Source link