ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়ে হিকস রয়টার্সকে বলেন, ‘মনে হচ্ছিল ছোট কোনো বিমান দ্রুতবেগে ধেয়ে আসছে। এরপরই সেটি সজোরে ভবনে আঘাত করে এবং বিস্ফোরিত হয়। আমার শুধু মনে আছে, আগুনের একটা বিশাল কুণ্ডলী, প্রচণ্ড বাতাস আর উত্তাপ। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।’

এই সংঘাতে এ পর্যন্ত প্রায় ৪০০ মার্কিন সেনা আহত হয়েছেন। তাঁদের অনেকের মাথায় হিকসের মতো গুরুতর চোট রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, আহত ব্যক্তিদের মধ্যে ৯০ শতাংশের বেশি সদস্য আবার দায়িত্বে ফিরেছেন। তবে এই সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি চললেও মাঠপর্যায়ে ঠিক কী ঘটছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা থাকায় সেনাদের পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে রয়েছে। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো প্রায়ই দাবি করছে, তারা মার্কিন জাহাজ ও বিমানে হামলা চালাচ্ছে।



Source link