বাংলাদেশ থেকে আলু, আম, শসা ও প্রক্রিয়াজাত খাবার আমদানি বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অন্যদিকে বাংলাদেশে সার ও বীজ সরবরাহের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে আগ্রহ দেখিয়েছে রাশিয়া।

আজ বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার গ্রিগরিয়েভিচ খোজিন কৃষিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উভয়ের মধ্যে এ আলোচনা হয়। সাক্ষাৎকালে কৃষি খাত, খাদ্যনিরাপত্তা, আমদানি-রপ্তানি বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান।



Source link