এই অর্জনে উচ্ছ্বসিত ড. সেঁজুতি সাহা বলেন, ‘এই পুরস্কার আমার কাছে ভীষণ অর্থবহ। কারণ এটি বাংলাদেশের একটি অসাধারণ কমিউনিটির বছরের পর বছর ধরে করা পরিশ্রমের ফল। এটি প্রমাণ করে, মানুষ একসঙ্গে সমস্যা সমাধানের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলে পৃথিবীর যেকোনো প্রান্তেই বিজ্ঞান চর্চা বেড়ে উঠতে পারে!’

স্যাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের সিইও অ্যামি ফিনান ড. সেঁজুতির প্রশংসা করে বলেন, ‘সেঁজুতি সাহা শুধু ল্যাবরেটরির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, বরং কমিউনিটির সুরক্ষার জন্য তিনি ডেটা ও প্রমাণ ব্যবহার করে শক্তিশালী ভ্যাকসিন নীতির পক্ষেও লড়াই করেছেন।’

সেজুতি সাহার পাশাপাশি আরও দুজন পাচ্ছেন এই সম্মাননা। তবে তাঁদের ক্যাটাগরি আলাদা। অ্যালবার্ট বি. স্যাবিন গোল্ড মেডেল ক্যাটাগরিতে চলতি বছর এই পুরস্কার পাচ্ছেন তুর্কি বংশোদ্ভূত জার্মান দম্পতি অধ্যাপক উগুর শাহিন এবং অধ্যাপক ওজলেম তুরেচি।



Source link