হাসপাতাল থেকে জানানো হয়, কচুয়া উপজেলার একটি গ্রামের ৪৫ বছর বয়সী এক নারী তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। পরে শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। বিশাল আকারের টিউমারের আকার দেখে চিকিৎসকেরা বিস্মিত হন।

ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। অস্ত্রোপচার করা চিকিৎসক আরিফ উল হাসান প্রথম আলোকে জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমারটি অপসারণ করা হয়েছে। রোগী বর্তমানে পর্যবেক্ষণে আছেন।



Source link