কবে ভাঙবে এই রেকর্ড
আগামী ৬ এপ্রিল, সোমবার (বাংলাদেশ সময় ৭ এপ্রিল, মঙ্গলবার)। ওরিয়ন ক্যাপসুল যখন চাঁদের উল্টো পাশ দিয়ে ঘুরে পৃথিবীর দিকে তার ফিরতি পথ ধরবে, ঠিক তখনই রচিত হবে এই নতুন ইতিহাস।
আর্টেমিস ২ যে আগের রেকর্ড ভেঙে ফেলবে, তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কিন্তু ৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে আর্টেমিস ২ মিশনের অ্যাসেন্ট ফ্লাইট ডিরেক্টর জুড ফ্রেইলিং যখন এই দূরত্বের নতুন হিসাবটি প্রকাশ করেন, তখন এর গুরুত্ব ছিল অনেক বেশি। কারণ, এটি কোনো সাধারণ অনুমান নয়; বরং ওরিয়নের ট্রান্সলুনার ইনজেকশন বা ইঞ্জিন বার্ন সফলভাবে শেষ হওয়ার পর করা একদম নিখুঁত হিসাব!
ট্রান্সলুনার ইনজেকশন কী
২ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যায় ওরিয়ন সফলভাবে তার টিএলআই ধাপটি সম্পন্ন করেছে। প্রায় ৬ মিনিট ধরে চলা ইঞ্জিনের এই প্রচণ্ড ধাক্কাটিই ক্যাপসুলটিকে পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের দিকে নির্ভুল নিশানায় ছুড়ে দিয়েছে।
