শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী।
১১ কেন্দ্রে বিএনপির প্রার্থী মাহমুদুর রহমান পেয়েছেন ৯ হাজার ৮৮ ভোট। জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৩ হাজার ২৮১ ভোট আর বাসদের মিজানুর রহমান পেয়েছেন ৪৬টি ভোট। এই আসনে মোট কেন্দ্র ১২৮টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে তাঁর ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে জামায়াত।
