লেখক গ্রন্থের শুরুতেই একটি কঠোর তাত্ত্বিক কাঠামো দাঁড় করিয়েছেন। তাঁর মতে, সিরাতের মূল ভিত্তি হলো বর্ণনা (নকল) এবং এর গ্রহণযোগ্যতা নির্ভর করে বর্ণনার বিশুদ্ধতার ওপর। ইবনে ইসহাক বা ওয়াকিদির মতো প্রাচীন সিরাতকাররা অনেক সময় যাচাই না করেই সব ধরনের বর্ণনা সংগ্রহ করেছিলেন এই আশায় যে পরবর্তী গবেষকরা সেগুলো বিচার করবেন।

কিন্তু বর্তমান সময়ের সাধারণ পাঠকদের সেই বিচার করার সক্ষমতা কম থাকায় গবেষক আল-কুওয়ারি নিজেই সেই কঠিন কাজটি করেছেন।

বিশুদ্ধ বর্ণনার ওপর ভিত্তি করে সিরাত রচনার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে বইটিতে কয়েকটি মৌলিক বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে:

১. নবীত্বের মর্যাদা রক্ষা: অলীক অতিরঞ্জন বা ইসরায়েলি বর্ণনা থেকে সিরাতকে মুক্ত রাখা, যা মহানবী (সা.–এর মানবীয় বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করতে পারে।

২. সঠিক বিধান আহরণ: ফিকহ বা সমকালীন রাজনীতির অনেক সিদ্ধান্ত সিরাতের দুর্বল বর্ণনার ওপর ভিত্তি করে নেওয়া হয়; সঠিক তথ্য জানা থাকলে এসব ক্ষেত্রে বিভ্রান্তি এড়ানো সম্ভব।

৩. নিশ্চয়তা ও বিশ্বাস: ‘আল্লাহ বলেছেন, রাসুল বলেছেন’—এই অকাট্য ভিত্তির ওপর সিরাত পাঠ করলে মুমিনের মনে যে প্রশান্তি আসে, তা কোনো সংশয়বাদী বা প্রাচ্যবিদের যুক্তিতে টলে না।



Source link