জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘আজকে যেমন আপনি (প্রধানমন্ত্রী), আপনার মন্ত্রীরা বলছেন গণভোট অবৈধ, অর্ডিন্যান্স জারি করে গণভোট বাতিল করছেন, তার অর্থ হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভোটকে বাতিল করার জন্য অর্ডিন্যান্স আনা হয়েছে পার্লামেন্টে। এই গণভোট বাতিল করার অর্থ আপনার ভোটকে বাতিল করা। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সেদিন হ্যাঁ ভোটে পক্ষে ভোট দেননি। তা না হলে আমরা ধরে নেব, আপনার দেওয়া ভোটকে আপনি অস্বীকার করছেন।’

গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য বিরোধী দল আবার জনগণের কাছে ফিরে এসেছে। বিলম্ব না করে গণভোটের রায় বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

বিএনপিকে আবার জাতির কাছে ফিরে আসতে হবে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, ‘কোনো সংখ্যাগরিষ্ঠতা, কোনো পুলিশ, কোনো র‌্যাব, কোনো পরাশক্তি কিন্তু জুলাই-আগস্টের বিপ্লবকে ঠেকাতে পারেনি। ওই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা সেই ফ্যাসিবাদের ধিকৃত, নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে তারা (আওয়ামী লীগ) গিয়েছিল। আপনাদের যাত্রা দেখে মনে হয় সেই অপরিণামদর্শী পথে আপনারা রওনা করেছেন। সময় থাকতে ফিরে আসুন। এখনো পাঁচ বছরের এক-দেড় মাস গিয়ে পারেনি। জাতির মুখোমুখি হবেন না। গণ-আকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবেন না। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।’



Source link