আবেদনের যোগ্যতা—

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটির বৃত্তির জন্য যে কেউ আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম স্নাতক বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ডক্টরাল বা পিএইচডি প্রোগ্রামের জন্য প্রার্থীর মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আবেদনকারী একাডেমিক ক্ষেত্রে চমৎকার ফলাফলের অধিকারী ও মার্জিত আচরণের হতে হবে। এই স্কলারশিপ চলাকালে শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠান বা উৎস থেকে বৃত্তি গ্রহণ করতে পারবেন না।

প্রয়োজনীয় তথ্য—

—বিশ্ববিদ্যালয়ের সব অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট

—নিজের লক্ষ্য ও গবেষণার উদ্দেশ্যসংবলিত ‘স্টেটমেন্ট অব পারপাস’ লিখতে হবে

—শিক্ষাগত ও পেশাগত অর্জনের বিস্তারিত বিবরণসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত

—পাসপোর্টের বৈধ কপি জমা দিতে হবে

—তিনজন শিক্ষক বা সুপারভাইজরের কাছ থেকে তিনটি সুপারিশপত্র জমা

—ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফলে ন্যূনতম ৮১ স্কোর অথবা আইইএলটিএসে ৬ দশমিক ৫ স্কোর থাকতে হবে।



Source link