এস্পানিওলকে হারানোর মাধ্যমে পয়েন্ট তালিকায় বার্সেলোনা শীর্ষস্থান সুসংহত করেছে ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে। মৌসুমে আর মাত্র ৭ ম্যাচ বাকি থাকায় এখনই বার্সেলোনার হাতে শিরোপা দেখছেন অনেকে। তবে ম্যাচশেষে বার্সা কোচ ফ্লিক বললেন বর্তমানে থাকতে, ‘আমাদের কাজ এখনও শেষ হয়নি। নয় পয়েন্টে এগিয়ে থাকা ভালো। ভালো লাগছে। তবে জিতে গেছি মানসিকতা রাখা ঠিক হবে না। যতক্ষণ না সব শেষ হচ্ছে, ততক্ষণই আমাদের সেরাটা খেলে যেতে হবে।’

লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল সেলতা ভিগোর বিপক্ষে। তার আগে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে বড় চ্যালেঞ্জ ফ্লিকের সামনে। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সা, এবার তাদেরই মাঠে যেতে হবে আরও বড় ব্যবধানে জেতার লক্ষ্যে।



Source link