হঠাৎই চীনের বক্স অফিসে ধীরগতি। যদিও হলিউড সিনেমাকে হটিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসের শীর্ষে জায়গা করেছে নিয়েছে স্থানীয় একটি সিনেমা ‘ইটস ওকে’। পারিবারিক গল্পের সিনেমাটি দর্শকদের নজর কেড়েছে। কারণ, বেশির ভাগ অ্যানিমেশন ও অ্যাকশন সিনেমাগুলোই শীর্ষস্থান দখল করে। তবে সামগ্রিকভাবে গত এক বছরের তুলনায় চীনের সিনেমার আয় ৫০ ভাগ কমেছে। দেখে নিতে পারেন সর্বশেষ চীনের বক্স অফিসের সেরা ৫ সিনেমার তালিকা।

আর্টিজান গেটওয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহান্তে ‘ইটস ওকে’ ছবিটি আয় করেছে ৩১ মিলিয়ন ইউয়ান বা ৪ দশমিক ৬ মিলিয়ন ডলার। চায়না ফিল্ম প্রযোজিত এবং ইয়াঙ লিনা পরিচালিত ছবিটির মোট আয় এখন দাঁড়িয়েছে ১৮ দশমিক ৭ মিলিয়ন ডলার। কেন সিনেমাটি দর্শক দেখছেন? গল্পটি শু কে নামের এক তরুণীকে ঘিরে। যার জীবনে মায়ের আকস্মিক আগমন ঘটে। তাঁর মা এখন অসুস্থ। চিকিৎসার সংকট ঘিরে মা-মেয়ের সম্পর্ক বদলে যায়। পুরোনো পারিবারিক দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে মা-মেয়ের সম্পর্ক।



Source link