শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ বা এমকম থাকতে হবে। ACA/ACMA পেশাগত ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৫ স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.৫ অথবা ৪ স্কেলে কমপক্ষে সিজিপিএ২.৫ থাকতে হবে। প্রচলিত বিভাগ/শ্রেণি পদ্ধতিতে উত্তীর্ণ হলে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে (জাতীয় বেতন স্কেল গ্রেড-৪ বা তদূর্ধ্ব)।
অথবা, রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে।
অথবা, বেসরকারি খাতের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্তত ৩ বছর বিদ্যুৎ খাতে স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট বা নেতৃত্ব পর্যায়ের পদে থাকতে হবে। অভিজ্ঞতার সনদে বিস্তারিত দায়িত্ব উল্লেখ থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১,৪৯,০০০ টাকা (গ্রেড-২)
