সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন অভিনেতা ফারুক আহমেদ। সম্প্রতি তাঁর দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, তাঁর আগের ফেসবুক পেজ বন্ধ হওয়ার পেছনে ছিল তাঁরই পরিচিত কিছু মানুষ। যাদের তিনি কাছের মানুষ উল্লেখ করে বলেন, ‘আমার কাছের মানুষই শক্র, তারা অভিযোগ দিয়ে ফেসবুক পেজ বন্ধ করেছে।’

পোস্টে এই অভিনেতা জানান, প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই একটি অভিযোগের ভিত্তিতে এই অভিনেতার ফেসবুক পেজ (৬ লাখ অনুসারী) ও আইডি (৩ লাখ অনুসারী) বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বেশ অবাক হয়ে যান এই অভিনেতা। এই নিয়ে তিনি বলেন, ‘বছর দেড়েক আগে আমার ফেসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত লোক মেটাতে অভিযোগ করে বন্ধ করে দেন। যে ছিলেন আমার ঘনিষ্ঠ।’



Source link