এমিরেটস স্টেডিয়ামে গতকাল রাতে কোনো গোল হয়নি। কিন্তু শেষ বাঁশি বাজার পর ইউরোপে শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসকে নতুন করে লেখাতে পেরেছে আর্সেনাল।

কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের ফল এতক্ষণে সবারই জানা। স্পোর্তিংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। পর্তুগিজ ক্লাবটির মাঠে প্রথম লেগ ১-০ গোলে জেতায় সেমিফাইনালের টিকিট পেয়ে যায় মিকেল আরতেতার দল। এর মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় প্রথমবারের মতো টানা দুবার সেমিফাইনাল উঠল আর্সেনাল।

ফিরতি লেগে খেলোয়াড়েরা গোল করতে না পারলেও আরতেতার তেমন ভাবনা নেই। বরং মৌসুমের শেষ দিকে এসে দল এখন যে পর্যায়ে অবস্থান করছে, সেটা সমর্থকদের উপভোগ করার পরামর্শ দিয়েছেন আর্সেনাল কোচ।



Source link