পিঠের চোট থেকে সেরে না ওঠায় গত মাসে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন না তানজিম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও তাঁর জায়গা হয়নি দলে। আগামী বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ২৩ বছর বয়সী এ পেসারকে দলে ফেরানো হলো। আবুধাবিতে গত বছরের অক্টোবরে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন তানজিম।
চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বেলা ১১টা থেকে।
