টানা তিনবার বিশ্বকাপে নেই ইতালি। ভাবা যায়! ২০১৪ সালের পর বিশ্বমঞ্চে আজ্জুরিদের নীল জার্সি আর দেখা যায়নি। সর্বশেষ প্লে-অফ ফাইনালে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে চারবারের বিশ্বজয়ীদের। ব্যর্থতার দায় নিয়ে কোচের পদ ছেড়েছেন জেনারো গাত্তুসো। এখন প্রশ্ন একটাই—দিশাহীন এই ইতালিকে পথ দেখাবেন কে?

ইতালির সাবেক ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি একটা সমাধান দেখছেন। গাত্তুসো জমানায় তিনি কোচের সহকারী হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে বোনুচ্চির অনুধাবন, ইতালির ফুটবলে আমূল পরিবর্তনের জন্য এখন ডাগআউটে একজন জাদুকর প্রয়োজন। তাঁর মতে, সেই জাদুকরের নাম পেপ গার্দিওলা!



Source link