অনুষ্ঠানে মুইদুর রহমান বলেন, নতুন মডেলের এসইউভিতে বড় পরিবার অথবা বেশি যাত্রী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। ইতোমধ্যে অগ্রিম ফরমাশের মাধ্যমে আমরা ১২০টি গাড়ি বিক্রি করেছি, যা গাড়ির বাজারে একটি মাইলফলক। বিলাসবহুল গাড়িতে থাকা বিভিন্ন ফিচার এই গাড়িতেও ব্যবহার করা যাবে।
ফাহিম হোসেন বলেন, পরিবারের সবার স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে ডেস্টিনেটর গাড়িটি তৈরি করা হয়েছে। প্রশস্ত কেবিন, ইয়ামাহা টিউনড অডিও সিস্টেম এবং কার্যকর কুলিং প্রযুক্তির মতো উন্নত সুবিধা প্রতিটি ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।
