চীন থেকে কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য এনে বিক্রির অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় দুই চীনা নাগরিকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

কারাগারে যাওয়া তিন আসামি হলেন চীনা নাগরিক ঝাং হাইবিন (৫০) ও ওয়াং গুওফেং (৫২) এবং বাংলাদেশি দোভাষী মো. দেলোয়ার হাওলাদার (২৫)।



Source link