সভায় ডা. মোহিত কামাল বলেন, ‘মাদক গ্রহণের সময় মানুষের মস্তিষ্ক থেকে এক ধরনের ‘ডোপামিন’ নিঃসৃত হয়, যা সাময়িক আনন্দ দেয়। এই আনন্দের কারণেই একজন ব্যক্তি বারবার মাদক গ্রহণ করে। বর্তমানে কিশোর–কিশোরীদের মোবাইল ও বিভিন্ন গেমসে আসক্তির ক্ষেত্রেও হুবহু একই ঘটনা ঘটছে। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময় তাদের মস্তিষ্ক থেকেও ডোপামিন নিঃসৃত হচ্ছে, যা তাদের কৃত্রিম আনন্দ দিচ্ছে এবং অবচেতনভাবেই তাদের আসক্ত করে তুলছে।’

এই ভয়াবহ সংকট থেকে সন্তানদের দূরে রাখতে বাবা-মায়ের ভূমিকাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি পরামর্শ দিয়ে বলেন, সন্তানদের ওপর শুধু নিষেধাজ্ঞা না চাপিয়ে, এই আসক্তি তাদের মস্তিষ্কে কী ধরনের দীর্ঘমেয়াদি ক্ষতি করছে তা সহজ ভাষায় বুঝিয়ে বলতে হবে। সন্তানদের সাথে সুস্থ ও খোলামেলা যোগাযোগের মাধ্যমেই কেবল এই ডিজিটাল আসক্তি প্রতিরোধ করা সম্ভব।



Source link