বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন প্রথম সহসভাপতি এম এ ফাসিহুর রহমান, দ্বিতীয় সহসভাপতি মো. গোলাম সরওয়ার, কোষাধ্যক্ষ ফয়সাল আল আসাদুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক মো. গোলাম জিলানী।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমি থেকে পাস করা নাবিকেরাই এই অ্যাসোসিয়েশনের সদস্য।

জানা গেছে, ২০১৯ সালে গঠিত বিএমএএএর মোট সদস্য ছয় হাজার। এতে সাধারণ, রেজিস্টার্ড ও আজীবন—এই তিন ধরনের সদস্য রয়েছেন। ২৫ এপ্রিল দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন এই কমিটি নির্বাচন করেন। নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পড়েছে।



Source link