ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এক শিক্ষার্থীকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা। তাঁদের দাবি, এই শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। আজ মঙ্গলবার সন্ধ্যার পর টিএসসি এলাকায় তাঁকে দেখতে পেয়ে ধরে নিয়ে যান এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতারা।

এই শিক্ষার্থীর নাম এম. সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তাঁর নামে দুটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অংশগ্রহণ করায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয় সাকিবকে।



Source link