বাবা-মায়ের প্রতি সদ্ব্যবহার স্রষ্টার সন্তুষ্টি লাভের অন্যতম উপায়, যা বান্দার জন্য পরকালের পথ সুগম করে।
-
উচ্চারণ: ওয়া ওয়াদ্দাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা।
-
অর্থ: আর আমি মানুষকে তার বাবা-মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। (সুরা আহকাফ, আয়াত: ১৫)
পরিশেষে, বাবা-মায়ের দোয়াই সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাঁদের সামান্য অবহেলা কিংবা মনে কষ্ট দেওয়া আমাদের দুনিয়া ও আখেরাত—উভয়কেই ক্ষতিগ্রস্ত করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বাবা-মায়ের বাধ্য ও সেবা পরায়ণ সন্তান হওয়ার তৌফিক দিন। আমিন।
বি: দ্র: সাধারণ পাঠকদের সুবিধার্থে এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। তবে বিশুদ্ধ উচ্চারণের জন্য মূল আরবি আয়াতের সাহায্য নেওয়া বা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়।
