‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ পুরস্কার পেয়েছেন হোটেল শেরাটন ও ওয়েস্টিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাখাওয়াত হোসেন। তিনি গ্লোবাল প্রফেশনে ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন।
এবার ‘হুজ হু বাংলাদেশ’ পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন ‘দৃক’-এর প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলম। শিল্প ও সংস্কৃতি ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন ফরিদা আক্তার পপি (ববিতা)। নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য এবার মোট ১১ জনকে এই পুরস্কার দেওয়া হয়।
রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। তিনি বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করতে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
