৩. ভিনেগার (বিশেষ করে অ্যাপেল সাইডার ভিনেগার)

ভিনেগারের এসিটিক অ্যাসিড উকুনের ডিমগুলোকে চুলের সাথে লেগে থাকতে দেয় না, যার ফলে ডিমগুলো আলগা হয়ে ঝরে পড়ে।ব্যবহার: সমান পরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে মাখুন। ৩০ মিনিট পর চিকন চিরুনি (উকুনের চিরুনি) দিয়ে ভালো করে আঁচড়ান।

৪. নারকেল তেল ও কর্পূর

নারকেল তেল উকুনকে শ্বাসরোধ করে মারতে সাহায্য করে আর কর্পূর উকুন তাড়াতে দারুণ কার্যকর।ব্যবহার: ২ টেবিল চামচ নারকেল তেলের সাথে আধা চা চামচ কর্পূর গুঁড়া মেশান। রাতে ঘুমানোর আগে এটি চুলে মেখে পরদিন সকালে শ্যাম্পু করুন।

৫. রসুন ও লেবুর রস

রসুনের কড়া গন্ধ উকুন সহ্য করতে পারে না।ব্যবহার: ৮-১০ কোয়া রসুন বেটে নিয়ে তাতে লেবুর রস মেশান। এই পেস্ট মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. অলিভ অয়েল

অলিভ অয়েল উকুনের শ্বাসকষ্ট ঘটায়, ফলে উকুন মারা যায়।ব্যবহার: পুরো চুলে পর্যাপ্ত অলিভ অয়েল মেখে সারারাত শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। সকালে চিকন চিরুনি দিয়ে মরা উকুনগুলো বের করে শ্যাম্পু করে নিন।

জরুরি কিছু টিপস

যেকোনো ঘরোয়া পদ্ধতি ব্যবহারের পর অবশ্যই চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে মরা উকুন ও ডিম পরিষ্কার করুন।এই পদ্ধতিগুলো সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করা উচিত কারণ একবারে সব ডিম মরে না।চিকিৎসা চলাকালীন চিরুনি, বালিশের কভার এবং তোয়ালে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সূত্র: হেলথলাইন, আয়ূরবেদা ডট কম

ছবি: উইকিপিডিয়া, ইন্সটাগ্রাম ও এআই



Source link