৭. মিটিংটি সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিক সহযোগিতা করতে হবে। মিটিং চলাকালে এমন কোনো আচরণ করা যাবে না, যা বক্তা বা অন্য অংশগ্রহণকারীদের অসুবিধার কারণ হয়। মিটিংয়ে তোমার আচরণ ও কর্মকাণ্ড গ্রহণযোগ্য না হলে তুমি পরবর্তী মিটিংগুলোতে নিষিদ্ধ হতে পারো।
৮. যারা লেখালেখির বাইরেও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কিআর সঙ্গে জড়িত থাকতে চাও, তারা নিজের আগ্রহের বিষয়ের ওপর মিটিংয়ে পারফর্ম করতে পারবে। যেমন, গান, আবৃত্তি, অভিনয়, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি।
৯. মিটিংয়ে অংশ নিতে ও কিশোর আলোতে কাজ করতে হলে অবশ্যই সে ব্যাপারে অভিভাবককে জানিয়ে আসতে হবে। কিশোর আলো কর্তৃপক্ষ যেকোনো সময় তোমার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে পারে। যারা একা চলাফেরা করে অভ্যস্ত না, তারা অভিভাবক সঙ্গে আনতে পারো। তবে মনে রাখবে, কিআড্ডার আসন সীমিত হওয়ায় সেখানে শুধু তুমিই অংশ নিতে পারবে, অভিভাবকের বসার বা অপেক্ষা করার কোনো ব্যবস্থা থাকবে না।
১০. কিশোর আলো মনোনীত ব্যক্তি ছাড়া ১৮ বছরের বেশি বয়সীরা মিটিংয়ে অংশ নিতে পারবে না।
১১. মিটিংয়ের জন্য নির্ধারিত ভবনের নিচতলায় এসে ফ্রন্ট ডেস্কে তোমার নাম এন্ট্রি করবে। ১০ম তলায় এসে কিশোর আলোর ভলান্টিয়ারদের কাছে থাকা তোমার নামের পাশে স্বাক্ষর করে সঙ্গে আনা লেখা/আঁকা জমা দিয়ে তারপর মিটিং রুমে প্রবেশ করবে।
১২. মিটিংয়ে অংশগ্রহণের জন্য তুমি নির্বাচিত হলে ইমেইল বা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
১৩. একজন একবারই ফরম পূরণ করবে। একাধিকবার ফরম পূরণ করলে নিবন্ধন বাতিল বলে গণ্য হতে পারে।
১৪. মনে রাখবে, কিআড্ডার আসন সংখ্যা সীমিত, তুমি না এলে তোমার জায়গায় আরেকজন সুযোগ পেতে পারে। তাই তুমি নির্ধারিত দিনে মিটিংয়ে অংশ নেবেই, এমনটা নিশ্চিত হলেই কেবল ফরম পূরণ করো। নিবন্ধন করে নির্বাচিত হওয়ার পরও কেউ নির্ধারিত দিনে মিটিংয়ে না এলে পরবর্তী মিটিংগুলোতে অংশগ্রহণের জন্য তাকে বিবেচনা নাও করা হতে পারে।
-
অফলাইন মিটিং হবে: ১৬ মে, শনিবার ৩.০০ মিনিটে।
-
মিটিং কোথায় হবে: প্রগতি ভবন (১০ম তলা, লিফটের ১০), ২০-২১, কারওয়ান বাজার, ঢাকা।
-
অনলাইন মিটিং হবে: ২৩ মে, শনিবার ৩.০০ মিনিটে গুগল মিটে।
ফরম পূরণের পর অংশগ্রহণের ইমেইল বা এসএমএস পেলে সব নিয়ম মেনে চলে এসো এবারের মিটিংয়ে। আড্ডা-গানে দারুণ সময় কাটবে!
