এজেন্সির ভাষ্য, বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।

নতুন অ্যালবাম নিয়ে জল্পনা শুরু হয় ১৫ এপ্রিল। সেদিন কোপেনহেগেনের একটি দোকানে হেইন ও হেয়ারিনকে কর্মীদের সঙ্গে দেখা যায়। এক পর্যটকের ভিডিওতে বিষয়টি সামনে আসে। পরে জানা যায়, হানিও ডেনমার্কে ছিলেন।

এরপর অনলাইনে একটি স্টুডিও বুকিং নথি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত কোপেনহেগেনের একটি রেকর্ডিং স্টুডিও অ্যাডরের নামে বুক করা ছিল। যেহেতু নিউজিনসই অ্যাডরের গ্রুপ, তাই গুঞ্জন আরও জোরালো হয়।
অ্যাডর জানিয়েছে, এই সফর ছিল নিউজিনসের নতুন সংগীতধারার প্রি-প্রোডাকশনের অংশ।

সংস্থাটি আরও বলেছে, সদস্যরা ব্যক্তিগত পরিস্থিতি ও সময়সূচি অনুযায়ী ভবিষ্যৎ কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছেন। উপযুক্ত সময়ে বিস্তারিত জানানো হবে।
যদিও অ্যাডর মিনজির বিষয়ে সরাসরি কিছু বলেনি, তবে তার সম্ভাব্য অংশগ্রহণের পথও পুরোপুরি বন্ধ করেনি।



Source link