অনেকেই ঈদের পোশাকের রং ও নকশার সঙ্গে মিলিয়ে বেছে নেন মেহেদির ডিজাইন। এখন টিউবে ভরা মেহেদি দিয়েই সাজার চল। এ বছর মেহেদি পরার চলে তেমন কোনো পরিবর্তন নেই। আগের নকশাগুলোই একটু ভিন্নভাবে হাতে ফুটিয়ে তোলা হবে। হাতে, বাহুতে, হাতের উল্টো পিঠে মেহেদি আঁকা হবে জ্যামিতিক বা আলপনার মতো নকশাগুলো।



Source link