নির্মাতা রায়হান রাফী পরিচালিত প্রেশার কুকার নিয়ে আসছেন নাজিফা তুষি। তিনি বলেন, ‘সিনেমার কোনো না কোনো চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন দর্শকেরা। বেশ কয়েকটি শ্রেণির মানুষের গল্প বলা হয়েছে, বিশেষ করে নারীদের বেশি ভালো লাগবে।’

খায়রুল বাসারের বেশ কয়েকটি নাটক মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে ডিয়ার ফ্যামেলি, ভেজা চোখ, মৎস্যকন্যা, আগলে রেখো আমায়, জলকৌড়ি, ফড়িয়া, হাত ধরেছি উড়ব বলে, যুগল পাখির প্রেম বাগান, জোড়া শালিকের ঘর, লুডু, তোমাকে পাওয়ার জন্য, দুষ্টু মিষ্টি প্রেম, ছায়াসঙ্গী ও গল্পটা থেকে যায়।



Source link