সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতায় নেটওয়ার্ক অবকাঠামো এখন কেবল সংযোগের বিষয় নয়, এটি আলাদা একটি ডিজিটাল জগৎ তৈরি করছে। তবে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন হলেও সব ধরনের লাইসেন্স বাধা এখনই তুলে দেওয়া সম্ভব নয়। সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এই খাতকে এগিয়ে নিতে হবে।

বিজনেস প্রমোশন কাউন্সিলের পরিচালক রাজ্জাকুল ইসলাম বলেন, দেশের আইএসপি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নির্ধারণে জরিপ ও গবেষণায় সরকার সহযোগিতা করবে। পাশাপাশি ডেটা উন্মুক্ত করার ক্ষেত্রে নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।



Source link