ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

আজ সোমবার বেলা ১১টার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

শেহরীন আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। তিনি বলেন, সকালে সহকারী প্রক্টর তাঁকে পদত্যাগপত্র কার্যালয়ে জমা দেওয়ার কথা ফোনে জানিয়েছেন। তিনি একটি সভায় রয়েছেন। তাই পদত্যাগপত্রে কী কারণ উল্লেখ করা হয়েছে তা এখনো জানেন না বলে জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে শেহরীন আমিন জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হন। তিনি জানান, একজন তরুণ শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তাঁর জন্য ছিল অত্যন্ত সম্মানের।



Source link